মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মোহাম্মদ ফয়সাল (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মোহাম্মদ ফয়সাল ওই ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চুরির অভিযোগে ওই যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাঁর পিঠে ইট দিয়ে আঘাত করছে একদল কিশোর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সালকে স্থানীয় একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে আটক করা হয়।
ওই বাড়িতে চুরি করতে গেছেন সন্দেহে তাঁকে আটক করেন স্থানীয় বাসিন্দারা।
বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল বলেন।
গতকাল সোমবার রাতে তাঁকে চোর সন্দেহে আটকের পর খুঁটির সঙ্গে বেঁধে পেটানো হয়,আজ সকালেও পেটানো হয়েছে, এতে ওই যুবক মারা গেছেন।
ফয়সালের বাবা বাদশা মিয়া জানান, চুরির অপবাদে তাঁর ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে,অথচ ছেলের কাছ থেকে কোনো চোরাইপণ্য উদ্ধার হয়নি।
তাহলে কেন তাঁর ছেলেকে মেরে ফেলা হলো প্রশ্ন তোলেন বাদশা মিয়া।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান জানান, বিষয়টি জানার পর হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে,এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬