সোহরাব সবুজ, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পল্লীতে পানিতে ডুবে সম্পর্কে মামা ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই পরিবারসহ ওই এলাকায় শোকের মাতম। ঘটনাটি কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে ঘটেছে। সরেজমিন জানাগেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর প্রায় ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)। ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ওই সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে যায়। একপর্যায়ে অসাবধানতা বশতঃ তারা দুজনই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্য খোঁজ খবরের একপর্যায়ে পুকুরে গেলে মৃত অবস্থায় পুকুরের পানিতে তাদের পাওয়া যায়। এরপরেই ঐ পরিবারে আহাজারি আর সন্তানহারা আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে যায়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬