
মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
কক্সবাজার জেলা শাখার উদ্যোগে, আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টায় কক্সবাজারের হোটেল মিড়িয়ার হল রুমে বাংলাদেশ ব্রিকস্ ম্যানুফেকচারী ওনার্স এসোসিয়েশন (BBMOA) এক বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শফিউল আজম খান (প্রকাশ বিকে আজম)-এর সভাপতিত্বে এই সম্মেলন সম্পন্ন হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BBMOA-এর প্রধান উপদেষ্টা ও DRC কমিটির সভাপতি ফিরোজ হায়দার খান। সংগঠনের মহাসচিব মমিন উল্লাহ খান জমকালো এই সম্মেলন উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি হাজী জয়নাল আবেদীন, সহ-সভাপতি আবিদ হোসাইন মানু, যুগ্ম মহাসচিব মোঃ রফিকুল ইসলাম ও কে এম আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিমুল হক আজিম, কার্যনির্বাহী সম্পাদক মোঃ সাহেদ উল্লাহ (জনি), এবং কার্যনির্বাহী সদস্য মো. রেহান উদ্দিন ও বেলাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি ফিরোজ হায়দার খান তার বক্তব্যে বলেন, কক্সবাজারসহ সারা বাংলাদেশে, বাংলাদেশ ব্রিকস্ ম্যানুফেকচারী ওনার্স এসোসিয়েশনের সদস্যদের কল্যাণে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।
আমরা সবাই ব্যবসায়ী এবং একতাবদ্ধ হয়ে জীবিকা নির্বাহ করছি। এ সময় তিনি সংগঠনের সদস্যদের পারস্পরিক ঐক্য ও ব্যবসায়িক অধিকার সুরক্ষার উপর জোর দেন।
সভাপতির বক্তব্যে শফিউল আজম খান (বি কে আজম) সমগ্র বাংলাদেশ থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেন।
তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির সাথে সুদৃঢ় সম্পৃক্ততা বজায় রেখে আমরা সবসময় সংগঠন এবং ব্রিকস ফিল্ড মালিকদের স্বার্থ রক্ষার্থে কাজ করে যাচ্ছি।
সম্মেলন শেষে কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্যদের সর্বসম্মততিক্রমে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়।
এর মধ্যে ৭ সদস্যবিশিষ্ট আংশিক জেলা কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়, সভাপতি শফিউল আজম (বি কে আজম), সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এডভোকেট সেলিম উল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক আসির আওসাফ তকি, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন।
সম্মেলনকে কেন্দ্র করে কক্সবাজার জেলার ব্রিকস ফিল্ড মালিকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬