ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, বর্তমান সরকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সকলে মিলে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলব। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ থাকব। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।
তিনি আরো বলেন, সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য প্রত্যেকটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে দিনরাত নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ জনগণের কল্যাণে নানা কর্মসূচি প্রথম দিন থেকেই বাস্তবায়ন করা হচ্ছে। শনিবার দুপুর ২টায় বগুড়ার ধুনট উপজেলায় ৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও রাজনৈতিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এরপর ধুনট উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা ও পৌর ওলামাদলের আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ৫-আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬