এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো, আশিক সাঈদ এর সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনার, রাজশাহী Mr. Manoj Kumar সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে উভয়ের মধ্যে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত সংলগ্ন এলাকার নিরাপত্তা, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক বিভিন্ন বিষয় এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা করা হয়। সাক্ষাৎকালে অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬