এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন বিপ্লব এবং পৌরসভার সচিব মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। পৌরসভার নির্ধারিত ডাস্টবিনে ময়লা ফেলতে হবে এবং আশপাশে কেউ ময়লা ফেললে তা পরিষ্কার করার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলেই এ ধরনের অভিযান সফল হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। পরিচ্ছন্নতাই একটি পৌরসভাকে সম্পূর্ণ বদলে দিতে পারে।
তিনি আরও বলেন, পৌরসভার অভ্যন্তরে কোনো অবস্থাতেই গরু, ছাগল ও ভেড়া খোলা বা অবমুক্ত অবস্থায় ছেড়ে দেওয়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬