
এম. এ রশীদ, বিশেষ প্রতিনিধি:
শতবর্ষী ঐতিহ্যে ঘুনধরাতে দিয়েছে না বিয়ানীবাজারের কয়েকটি গ্রাম! কোনো পূর্বঘোষণা বা জনমত ছাড়াই শতাব্দীপ্রাচীন শেওলা ইউনিয়নের ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোটকেন্দ্র সরিয়ে নেওয়ার পাঁয়তারা রুখে দিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। গত শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তাল মানববন্ধনে ঘড়ুয়া, কোনা-শালেশ্বর, চারাবই ও দাউদপুর—এই চার গ্রামের শত শত ক্ষুব্ধ ভোটার ও সচেতন মানুষ একাট্টা হয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন—শতবর্ষী এই কেন্দ্র সরালে কোনো ছাড় দেওয়া হবে না!
ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে যে কেন্দ্রটি মানুষের নিরাপদ আস্থার প্রতীক ও উৎসবের আঙিনা ছিল, তাকে হুট করে নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ দ্বিতলা ভবন কোনা শালেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে নেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী ও গণবিরোধী। বিশেষ করে নারী ও বয়োবৃদ্ধ ভোটারদের মৃত্যুঝুঁকি কাঁধে নিয়ে ভোট দিতে পাঠানোর এই পাঁয়তারা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
কেন্দ্র পরিবর্তনকারীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে এলাকাবাসী স্পষ্ট করেছেন, অনতিবিলম্বে এই একতরফা সিদ্ধান্ত বাতিল করে ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেই বহাল না করলে আগামীতে কঠোর ও বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬