
এম এ রশীদ :
সিলেটের বিয়ানীবাজার উপজেলা শালেশ্বর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র স্কুলের সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসিন আলী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী হাফিজ নাঈম আহমদ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুদ দাইয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেকিম, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন, বাগবাড়ি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান মুক্তা, সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আব্দুল কাদির, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মঈন উদ্দিন, কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ, আকদ্দস আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ইউপি সদস্য ফখরুল ইসলাম এবং ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন তানিয়া আহমদ মিম ও সারিকা জান্নাত। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম ও নাজিফা।
বক্তারা এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের জ্ঞান ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ, জাতি ও বিশ্বসমাজে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি নিজেদের বিদ্যালয় ও এলাকার সুনাম অক্ষুণ্ন রাখার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সন্তোষজনক ফলাফলের জন্য কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে প্রবাসীদের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬