
মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার
কক্সবাজারের সদর থানাধীন দক্ষিণ মুহুরিপাড়া বিসিক মোড় এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি ছৈয়দ আলম (৩৮)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
গত ২০ সেপ্টেম্বর আনুমানিক রাত ০৮:৩০ মিনিটে এসআরবি-১৫, সিপিএসসি-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামি ছৈয়দ আলম (৩৮), পিতা- নুরুল ইসলাম, গ্রাম-মুহুরিপাড়া (বিসিক), ইউনিয়ন-ঝিলংঝা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার এর বাসিন্দা।
গ্রেপ্তারকৃত আসামি কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা হত্যা মামলার একজন পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) পলাতক আসামি। সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি) এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬