ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় মসজিদে যাতায়াতের রাস্তার পাশের জঙ্গল থেকে বেওয়ারিশ এক ছেলে নবজাতককে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে। নবজাতকটি কে বা কারা সেখানে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান এক ব্যক্তি। পরে সেখানে গিয়ে তিনি নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন। পরে নবজাতকাটিকে পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল গুনি সরকারের ছেলে মিজানুর রহমান উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।
নবজাতক উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ওই বাড়িতে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় শিশুটিকে সেখানে রেখে যাওয়া হয়ে থাকতে পারে। তবে নবজাতকটিকে কারা এবং কী কারণে সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে নবজাতকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬