মো. রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধি-
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা এলাকার মর্নিংসান হাইওয়ে রেস্তোরাঁ এন্ড হোটেলে অভিযান চালিয়া ১ কেজি ৩০০গ্রাম গাঁজাসহ রেস্তোরার ৩ কর্মচারীকে আটক করেছে গজারিয়া থানার পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ৪ ঘটিকায় এই হোটেলে অভিযান চালায় পুলিশ।জানা যায়, দীর্ঘদিন যাবৎ হোটেলে খাবার পরিবেশন করার আড়ালে তাঁরা বিভিন্ন মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।
আটককৃত'রা হলো আঃ কাদির (৪৫),পিতা মৃত মানিক মিয়া, গ্রাম ভাটিবন্দর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। মিজান (৪০), পিতা, মৃত আবু মিয়া, গ্রাম গল্লাই কমপ্লেক্স, চান্দিনা, কুমিল্লা এবং মোঃ আলম (২৬),পিতা আব্দুর রব, গ্রাম: ছিন্নমূল (ছলিমপুর),সীতাকুণ্ড, চট্টগ্রাম। পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মনিংসান হাইওয়ে রেস্তোরাঁ অ্যান্ড হোটেলের জেনারেটর রুমে অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা ট্রাংকে রাখা গাঁজা সহ তিনজনকে আটক করা হয়।
অভিযানে স্থানীয় সহয়তাকারী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সা:সম্পাদক মো: হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, দীর্ঘ দিন যাবৎ এই রেস্তোরাঁ'র মালিক পক্ষের সহায়তায় মাদক ব্যবসা পরিচালিত হয়ে আসছে,এর পূর্বেও দুই বার অভিযান দিয়েছিলাম আজ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশকে খবর দেই। ঘটনার সততা স্বীকার করে গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ নকীব আকরাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়,এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬