এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার -
শিক্ষার মানোন্নয়ন এবং ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়ন উপলক্ষে বগুড়ার সদর উপজেলার বামনপাড়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৩ সেপ্টেম্বর বুধবার ) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, বগুড়া সদর-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস।
বিশেষ অতিথি উপস্থিত বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ এবং বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, বামনপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জামিউল ইসলাম রুবেলসহ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার ও শিক্ষক প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির কয়েকটি বৃক্ষরোপণ করেন। পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত সচেতনতামূলক র্যালিতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬