মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে নওগাঁর মহাদেবপুর শিয়ালী অর্পন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় শিয়ালী অর্পন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো:আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি বিভাগীয় সমবায় পরিদর্শক মো:রফিকুল ইসলাম গাছের চারা রোপণ ও বিতরণ করেন।
বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা সমবায় পরিদর্শক অনিরুদ্ধ মুখার্জী, উপজেলা সমবায় অফিসার পলাশ কুমার প্রমানিক।
এ সময় উপস্থিত ছিলেন সমবায় সহকারী পরিদর্শক জোৎস্না খাতুন, সাধারণ সম্পাদক মো:শহীদুল ইসলাম,ব্যবস্থাপক মো:সুলতান মাহমুদ, মাঠ কর্মী শাহাদাৎ হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬