উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আকমল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মাগুড়াডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকমল হোসেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, আকমল হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আকমল হোসেনকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬