ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বগুড়ার ধুনটে জিএমসি ডিগ্রি কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিএমসি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
সভায় আরও বক্তব্য দেন জিএমসি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ, কে.বি.এম. শামসুর রহমান, লুৎফর রহমান, রকিবুল হাসান বিদ্যুৎ, প্রভাষক আব্দুর রাজ্জাক, হিরন সরকার ও জিয়াউর রহমান।
এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আব্দুল আলীম, ইয়ামিন খাতুন, অংকন রানী ও দৃষ্টি রানী।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। আলোচনা সভায় বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।
পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন শিক্ষার্থীদের আগমনে কলেজজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬