এমএফএইচ রাজু | পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মুহাম্মদ তালেবুর রহমান ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিরোজপুরে যোগদানের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনকালে তিনি নেতৃত্ব ও পেশাগত দক্ষতার পরিচয় দিয়েছেন বলে পুলিশ মিডিয়া সেল জানিয়েছে।
দায়িত্ব গ্রহণকালে পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬