২৩ অভিযোগে শোকজের পর শিক্ষার্থীদের সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে। একই সঙ্গে কার্যালয়ের দরজাটি কাঠ দিয়ে আটকে রাখার দৃশ্যও দেখা যায়। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ দৃশ্য দেখা গেছে।
এদিকে প্রধান শিক্ষক এস এম মজিবুর রহমানকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বরিশাল–ভাণ্ডারিয়া–মঠবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের ভাণ্ডারিয়া ওভারব্রিজ এলাকায় সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করে। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। এ সময় শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, মজিবুর তুই কবে যাবি’ স্লোগান দেন।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষার্থীদের এ কর্মসূচির পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান ২৩টি অভিযোগে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন।
নোটিশে অভিযোগগুলোর বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। ইউএনও জানিয়েছেন, জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে তদন্ত কমিটি গঠন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬