আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে আল মদিনা হোটেলকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে আলম স্টোরকে ১০ হাজার টাকা এবং কলা পাকানোর জন্য নিষিদ্ধ বিষাক্ত মেডিসিন ব্যবহারের অপরাধে কলা ব্যবসায়ী রহিমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এসব অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে। জে/এ
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬