মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে নিজের জমিতে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ তিনজন মারাত্মক আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় লায়লা পারভীন (৪০) নামে এক গৃহবধূকে হলদীবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামের আবুল হোসেন তার নিজের জমিতে বাঁশের বেড়া দিতে যান। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার প্রতিপক্ষ মজর উদ্দিন ও খালেকসহ তাদের দলবল ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা আবুল হোসেনের ওপর চড়াও হলে তাকে বাঁচাতে তার স্ত্রী লায়লা পারভীন (৪০) এগিয়ে আসেন। এ সময় প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে বেপরোয়া মারপিট শুরু করে। একপর্যায়ে লায়লা পারভীন রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত হলদীবাড়ী হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই সংঘর্ষে উভয়পক্ষের আরও অন্তত দু'জন কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রতিপক্ষ মজর উদ্দিন, খালেকসহ জড়িতদের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে পার্বতীপুর মডেল থানার এস আই মানিক চন্দ্র বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬