ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে নাশকতা, হত্যা, নারী ও শিশু নির্যাতনসহ ১০টি মামলার আসামি নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী মন্ডলকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে ধুনট থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নবাব আলী মন্ডল উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বুড়িরভিটা এলাকার আবুল হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, আওয়ামী লীগের শাসন আমলে নবাব আলী প্রভাব খাটিয়ে এলাকায় নানা ধরণের অপরাধ কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। গত ২০০৫ সালে থেকে ২০২২ সাল পর্যন্ত দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, নাশকতা, নারী ও শিশু নির্যাতনসহ ৯টি মামলা রয়েছে।
এদিকে গত ২৪ সেপ্টেম্বর সকালে নবাব আলী নিজ গ্রামে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সরকারি রাস্তা থেকে প্রায় ১১টি দামি গাছ কেটে নেন। সরকারি গাছ কাটার অভিযোগ আমলে নেন প্রশাসন। এ ঘটনা নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি।
এছাড়া ২০২৩ সালের ৭ জুন পশ্চিম ভরণশাহী গ্রামে বিএনপি নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাংচুর করে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তে সম্পৃক্ততা থাকায় আওয়ামী লীগ নেতা নবাব আলী পুলিশ গ্রেফতার করেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬