ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ধুনট পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামুলক অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর ও খেলার মাঠ এলাকায় এ অভিযান শুরু করা হয়। এসময় ফগার মেশিনের সাহায্যে ধোঁয়া ছড়ানো হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ধুনট পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব।
এসময় উপস্থিত ছিলেন, ধুনট পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমান, উচ্চমান সহকারী হোসনে মোবারক নয়ন, কার্য সহকারী মাহমুদুল ইসলাম টুকু, কর নির্ধারক আব্দুল মান্নান, বাজার পরিদর্শক জহুরুল মল্লিক, টিকাদানকারী মাহবুবা আকতার, ফারুক হোসেন, স্টোর কিপার আফরোজা কেয়া, স্বাস্থ্য সহকারী আব্দুর রাজ্জাক, হিসাব সহকারী সঞ্জয় কুমার পোদ্দার, স্টাফ আবুল কালাম, মিজানুর রহমান, আব্দুল হালিম ও সম্রাট আকবর।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬