এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার -
বগুড়ার শেরপুরে ছয় বছরের এক শিশুকে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রুহুল আমিন (৪০) নামের এক যুবকের বিরুদ্ধে।
(২৮ সেপ্টেম্বর) সোমবার, দুপুরে শিশুটির বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত রুহুল আমিন উপজেলার সুঘাট ইউনিয়নের সাতারা চুনাতাপাড়া গ্রামের আলতাফ মুন্সির ছেলে।
ঘটনার বিবরণে ভিকটিমের নানা আবু তালেব জানান, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শিশুটি বাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় রুহুল আমিন তাকে বিস্কুট দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে সে কান্নাকাটি শুরু করে। তখন অভিযুক্ত রুহুল শিশুটির মুখ চেপে ধরে ভয়ভীতি দেখায় এবং রুম থেকে বের করে দেয়।
পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে নানী জমিলা বেগমকে বিষয়টি বিস্তারিত জানায়। শিশুটির বাবা-মা উভয়েই ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। খবর পেয়ে তারা গার্মেন্টস থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরেন।
অভিযোগের বিষয়ে জানতে রুহুল আমিনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।
বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬