
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার -
সোমবার (২৮ সেপ্টেম্বর ) ০৪ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদ।
বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো,হাবিবুর রহমান খান, ডিআইজি (প্রশাসন), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
বিদায়ী অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের কর্মকর্তাগন আবেগঘন পরিবেশে বিদায়ী কর্মকর্তার প্রতি তাদের অনুভূতি প্রকাশ করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সহকর্মীদের বক্তব্যে বিদায়ী কর্মকর্তার দক্ষতা, মানবিক গুণাবলী এবং পেশাদারিত্বের প্রশংসা করা হয়। বিদায়ী অতিথির কর্মময় জীবনের সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন। বিদায়ী অতিথি তার বক্তব্যে হাইওয়ে পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী অতিথিকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬