বন্ধু হবে তুমি
পাপিয়া খাতুন
শিশির ঘাসে যুক্তি করে
ভোরের আলো মেখে,
বন্ধু হবার পণ করেছে
সূর্যটাকে দেখে!
ফুলের বুকে ভ্রমর এসে
মৌ নিল যে চুমি,
বলল অলি, ওগো কুসুম
বন্ধু হবে তুমি?
আকাশ ডাকে মুচকি হেসে
বাদল ঝরার বেলা,
তোমার আমার মিলন মাঝে
কাদা জলের খেলা!
চাঁদ নিশীথে হাজার তারা
মিটমিটিয়ে চায়,
জোনাক বলে আমিও আছি
বন্ধু হবো ভাই!
নদীর জোয়ার উছলে পড়ে
ভেঙে আপন তীর,
সাগর খুঁজে মিলবে সেথায়
তাই করেছে ভিড়! জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬