এমএফএইচ রাজু | ঢাকা | ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, এনবিপি, বিএসপি, বিসিজিএম, এনডিসি, এনসিসি, পিএসসি, আজ নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, অপারেশনাল কার্যক্রমের উৎকর্ষ সাধন এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় কোস্ট গার্ড মহাপরিচালক নৌবাহিনী প্রধানের দিকনির্দেশনার আলোকে দায়িত্ব পালনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬