সিরাজুল ইসলাম রনি, রাজশাহী :
রাজশাহী মহানগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় এক বাড়িতে তালা ভেঙে চুরির সময় হাতেনাতে ধরা পরা রাহিদুল ইসলাম নামের এক চোরকে সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে দেড় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, তেরখাদিয়া স্টেডিয়াম এলাকার বাসিন্দা লালন শাহের বাসা খালি থাকার সুযোগে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামি রাহিদুল। এরপর সে বাসায় থাকা মোটরসাইকেলের ব্যাটারি চুরির চেষ্টা করে। এ সময় লালন শাহের স্ত্রী বিষয়টি টের পেয়ে যান এবং চিৎকার শুরু করেন। স্ত্রী’র চিৎকারে চোর রাহিদুল ইসলাম পালানোর চেষ্টা করলে আশপাশের স্থানীয় লোকজন তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। এ সময় তার কাছ থেকে চুরিকৃত ব্যাটারি, ব্যাটারি খোলার বিভিন্ন যন্ত্রপাতি এবং অনেকগুলো নকল চাবি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মালামালসহ আসামিকে হেফাজতে নেয়। পরবর্তীতে আসামিকে মালামালসহ বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ-এর আদালতে হাজির করা হয়। আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়া শুরু করেন। শুনানিকালে আসামি রাহিদুল ইসলাম নিজের অপরাধ স্বীকার করায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে তাকে দেড় বছরের বিনাশ্রম/সশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬