
এম এ রশীদ:
আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে নতুন সাহসী মুখ হিসেবে আলোচনায় এসেছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চারাবই গ্রামের কৃতিসন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মাশহুদ আহমদ স্থানীয়দের একটি অংশের মধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে বলে দাবি তাঁর সমর্থকদের। ছাত্রজীবন থেকেই অসহায়,বেকার গরীব ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমেও অংশগ্রহণ করেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে। তিনি ৪নং শেওলা ইউপিতে দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠন, নাগরিক সেবা সহজীকরণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, নারীর ক্ষমতায়ন এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছেন। সমাজ সেবক মাশহুদ আহমদ “ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই কাজ করতে চান বলে জানান। তিনির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শেওলা ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ইউনিয়নে পরিণত করতে চান। তিনি এক বার্তায় জানান, তিনি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা দ্রুত ও স্বচ্ছভাবে প্রদানের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালু করবেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, নারীদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ এবং যুবসমাজের জন্য কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করবেন। স্থানীয় এক জনমত পর্যবেক্ষকদের মতে, স্থানীয় নির্বাচনে মাশহুদ আহমদ চেয়ারম্যান প্রার্থী হলে আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়াবেন। তবে নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে ভোটারদের রায়ে। আগামী স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা ইতোমধ্যে জোরদার হয়েছে। নির্বাচনী সময় ঘনিয়ে আসলে মাঠের চিত্র আরও স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬