এমএফএইচ রাজু | গাজীপুর | ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় মোট ১৯ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. আল আমিনকে (২৬) গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-১, গাজীপুরের যৌথ আভিযানিক দল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল আমিন ভোলা জেলার লালমোহন উপজেলার কুমারখালী এলাকার বাসিন্দা। তিনি মো. নুর হোসেনের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, আল আমিনের বিরুদ্ধে ভোলার লালমোহন থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে জিআর নং-৮৬/২২ মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(১) ধারায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ মামলার প্রসেস নং-১৬৪২/২৩, তারিখ ২০ জুলাই ২০২৩।
অপর মামলাটি জিআর নং-২৯০/১৮। এ মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(খ) ধারায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ মামলার প্রসেস নং-২৭৪/২৫। দুটি মামলায় আদালতের দেওয়া সাজা মিলিয়ে আল আমিনের মোট কারাদণ্ড ১৯ বছর।
দীর্ঘদিন আত্মগোপনে থাকায় সাজাপ্রাপ্ত আল আমিনকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা এসআরবি-৮, বরিশালের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-১, গাজীপুরের সদস্যরা গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করেন।
পরে এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-১, গাজীপুরের যৌথ আভিযানিক দল বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি সূত্রে আরও জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে সংস্থাটি।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬