মো: আলাউদ্দীন মন্ডল, রাজশাহীঃ
অদ্য শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৫:০০ ঘটিকায় লক্ষ্মীপুর ভাটাপাড়াস্থ বিভাগীয় কার্যালয়ে ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ)-এর রাজশাহী বিভাগীয় কমিটির সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। ডিডাফ রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ কবেরুল ইসলাম (সোনারুল)-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী মো: মনিরুল ইসলাম।
সভায় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকদের স্বার্থরক্ষা, বকেয়া পাওনা আদায় এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: মামুন, সাংগঠনিক সম্পাদক মো: আলাউদ্দীন মন্ডল, প্রচার সম্পাদক মো: মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো: ইসাহাক আলী (পিন্টু)। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, সাহামুদ, রাজু আহমেদসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬