হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৫ লাখ ২৪ হাজার ৪৭৫ টাকা মূল্যের মাদক ও অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ খেয়াঘাটে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ২ হাজার ৯টি ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৯৯৬টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়।
অন্যদিকে,একই দিন ভোর ৫টার দিকে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রিরচর এলাকায় অভিযান চালিয়ে ৯৬০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজারটি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়।
এছাড়া বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আট বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়,তিনটি পৃথক অভিযানে জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১০ বোতল ইস্কাফ সিরাপ, ২ হাজার ৯৬৯টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৯৯৬টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও আট বোতল ভারতীয় মদ। এর সঙ্গে ৩৪৫ প্যাকেট পাতার বিড়িও জব্দ করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬