এমএফএইচ রাজু | কাঁঠালিয়া | ৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া উত্তরপাড় এলাকায় হলতা নদী থেকে মো. জিহাদ (১৩) নামের এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর শনিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। জিহাদ উপজেলার আমুয়া গ্রামের মো. সোহেল ব্যাপারীর ছোট ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের হলতা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় জিহাদ। এরপর স্বজনেরা নদী ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শনিবার বিকেলে আমুয়া ব্রিজের নিচে হলতা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশ ও জিহাদের পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জিহাদের বলে শনাক্ত করেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬