
এ যুগের ছেলেমেয়েদের কথা
বলবো কি যে আর
কার্যকলাপ দেখলে তাদের
চোখ হয় অন্ধকার।
যুগের হাওয়া বইছে এখন
ঘুর্ণিঝড়ের বেগে
কিছু বলতে গেলেই এরা
যাবে অনেক রেগে।
বাপ-মা তাদের ঠিকই আছে
নেই সঠিক শাসন
তাই তো শয়তান তাদের মাথায়
গেঁড়েছে আসন।
শয়তানের খপ্পরে পড়ে
ঘুরছে অবিরাম
দিনে রাতে তাদের চলার
নেই কোনো বিরাম।
হাট-বাজার আর হোটেল রেস্তোরাঁয়
তাদের বিচরণ
রাস্তাঘাটে ও বেসামাল দেখি
তাদের আচরণ।
হাসিঠাট্টা, হৈ হুল্লোড় আর
কথা বলার ঢং
তাতেও আছে আধুনিকতার
নানান রকম রঙ।
হাল ফ্যাশনে চাল চলনে
নাই যে শালীনতা
কথাবার্তা শুনলে তাদের
ঘুরে যায় যে মাথা।
পথেঘাটে চলতে গিয়েও
পড়ছে এসে গায়
ভ্রুক্ষেপ নাই নেইকো বিকার
শুধু মোবাইল চালায়।
কোনোকিছু বলতে গিয়েও
হঠাৎ থেমে যাই
ভাবি, ভিক্ষার কম নাই কুত্তা সামলাও
আগে জান বাঁচাই।।
ফেনী
মোঃ আবদুর রউফ
০৫ অক্টোবর, ২০২৬
(পুনঃ)
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬