হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া সীমান্ত দিয়ে নৌপথে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (০৫ অক্টোবর) দুপুরে ১টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদীতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি জানায়,সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (০৫ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদীতে অভিযান চালায় বিজিবি। এসময় নৌপথে ভারতে পাচারের জন্য রাখা মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ সার জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়,জব্দ করা সারের মধ্যে রয়েছে ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি), ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেট। সব মিলিয়ে ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬