সোমবার ( ৫ অক্টোবর ২০২৬) বিভাগীয় প্রশাসন, রাজশাহী ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় “বিশ্ব বসতি দিবস-২০২৬” উদ্যাপন করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইউসুফ আলী, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী বিভাগ।
এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।
কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি বিশ্ব বসতি দিবস-২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহীর মিলনায়তনে বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবুল কালাম আজাদ, চেয়ারম্যান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ।
এ সময় রাজশাহী রেঞ্জ ডিআইজি মো, আশিক সাঈদ ( পিপিএম) পুলিশ কমিশনার, আরএমপি, মো, ফয়েজুল কবির রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ; জেলা প্রশাসক, রাজশাহী সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬