
মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।
কক্সবাজার শহরের আলীরজাহাল এলাকায় অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, কক্সবাজার।
গত ০৬ অক্টোবর রাত আনুমানিক ৮টা ৫মিনিটে এসআরবি-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার সদর থানাধীন আলীরজাহাল এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিপরীত পাশে অবস্থিত 'ইসলামিয়া কুলিং কর্নার' এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম (শহিদ) (২৭) কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা (খাজা মঞ্জিল) এলাকার বাসিন্দা মোহাম্মদ হোছাইনের ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় একটি মাদক মামলা রয়েছে।
উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। সাজা ঘোষণার পর থেকেই সে আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬