আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে,
(বুধবার ০৭ অক্টোবর ২০২৬ ) বেলা ১১টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।
সভায় পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরী ও এর আশপাশের এলাকায় মোট ১০৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৮৫টি এবং এর বাইরে ২৪টি মণ্ডপ রয়েছে। সার্বিক গুরুত্ব বিবেচনায় ৭০টি মণ্ডপকে গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে ১৪টি মণ্ডপকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পূজার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। থানা পুলিশ, নগর টিম ও সার্বক্ষণিক কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হবে। পাশাপাশি মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় জরুরি আলোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নির্ধারিত ঘাটগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ও ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত জনবল মোতায়েনসহ প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে পুলিশ কমিশনার আশ্বস্ত করেন এবং সবার সম্মিলিত সহযোগিতায় রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬