এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও মিষ্টিতে অননুমোদিত রং ব্যবহারের অভিযোগে ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় মিষ্টি তৈরির জন্য রাখা ছানা জব্দ করে ধ্বংস করা হয়।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে ভাণ্ডারিয়া পৌরসভার পপুলার রোডে অবস্থিত ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির মিষ্টি তৈরির পরিবেশ, ব্যবহৃত উপকরণ ও খাদ্যমান পরীক্ষা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের পাশাপাশি মিষ্টিতে অননুমোদিত রং ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। পরে মিষ্টি তৈরির জন্য রাখা ছানা জব্দ করা হয় এবং আইনানুগ প্রক্রিয়ায় তা ধ্বংস করা হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোস্তফা হাওলাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মোস্তফা হাওলাদার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের দাদন আলী হাওলাদারের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যে অননুমোদিত রং ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬