তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফের সহযোগিতায় “কিশোর অপরাধ, বর্তমান পরিস্থিতি ও আমাদের করণীয়” বিষয়ক বিশেষ ফোন-ইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (০৭ অক্টোবর ২০২৬ ) দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাদেশ বেতার, রাজশাহীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুরশিদা ফেরদৌস বিনতে হাবিব।
অনুষ্ঠানে কিশোর অপরাধের বর্তমান পরিস্থিতি, এর পেছনের কারণ, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা এবং পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিতভাবে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬