ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাসুদ রানা (৪৫) নামে এক কাঠুরিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী প্রায় এক বছর আগে মারা যান। এরপর তিনি উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া বাঁধের ওপর স্বামীর বাড়িতে দুই সন্তান নিয়ে বসবাস করে আসছেন। এ সুযোগে গোসাইবাড়ি পূর্বপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মাসুদ রানা তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ছয় মাস ধরে বিভিন্ন সময়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন।
গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে ওই নারী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় মাসুদ রানা ওই নারীর বাড়িতে এসে তার সঙ্গে মেলামেশা করতে চান। এতে ওই নারী নিষেধ করলে মাসুদ রানা দরজায় ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক আবারও ধর্ষণ করেন। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে মাসুদ রানা দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার রাতে মাসুদ রানার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬