মোঃ মহিউদ্দিন বাঘাইছড়ি প্রতিনিধি: সীমান্তে হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) উদ্যোগে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২৬) সকাল ১০ টায় বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক-এর নির্দেশনায় এ সভার আয়োজন করা হয়। ব্যাটালিয়নের অধীনস্থ জুপুই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিওপি কমান্ডার স্থানীয় পাহাড়ি জনসাধারণের উপস্থিতিতে এ সভা পরিচালনা করেন।
সভায় সীমান্ত এলাকা দিয়ে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ করা, সীমান্তে যেকোনো ধরনের হত্যা ও অবৈধ অনুপ্রবেশ রোধে করণীয় এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিজিবি কর্মকর্তা ও বিওপি কমান্ডার স্থানীয় অধিবাসীদের সীমান্তবর্তী যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত বিজিবিকে জানিয়ে সহায়তা করার আহ্বান জানান।
সচেতনতামূলক সভায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর কারবারি, কার্বারি প্রতিনিধি ও বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন। স্থানীয়রা সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
a/j
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬