মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়
পঞ্চগড়ে নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি সাতমেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে পঞ্চগড় সদর উপজেলার দশমাইল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মো. ফজলুর রহমান পঞ্চগড় সদর উপজেলার দুবানুচি গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে। তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
পুলিশের অভিযোগ, তিনি অনলাইন ও অফলাইনে সরকারবিরোধী প্রচারণা, ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক আয়োজন এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টার সঙ্গে জড়িত। এসব অভিযোগের বিষয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।
জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ও পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দশমাইল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় গত ৩ জুলাই ২০২৬ তারিখে মামলা নম্বর ০৯ এবং জিআর নম্বর ২৭৩/২৬ দায়ের করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১)(ক)-এর (ঈ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় তদন্তাধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
A/j
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬