এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক, অন্যায় ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ভাণ্ডারিয়া মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ-এর তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) অনুমোদিত এ কমিটিতে মো. শামসুল হক খোকনকে আহ্বায়ক এবং মো. মেহেদী হাসানকে সদস্য সচিব করা হয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম বিস্তৃত করা হবে। পাশাপাশি সামাজিক অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে তরুণ ও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও সমাজেও। তাই আইনগত ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা, পারিবারিক দায়িত্ববোধ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমে দীর্ঘমেয়াদি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
সংগঠন সূত্রে জানানো হয়, আগামী তিন মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও জনসমাগমস্থলে সচেতনতামূলক কর্মসূচি, মাদকবিরোধী প্রচারণা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা তৈরির উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
মাদকমুক্ত ভাণ্ডারিয়া, অপরাধমুক্ত সমাজ আমাদের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে সংগঠনটি কাজ করবে। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. সাইফুল ইসলাম সবুজ, মো. জাকির কাজী, মো. তরিকুল ইসলাম, মো. সাজিদ হোসেন মৃধা, মো. শামিম হোসাইন, মো. রেজাউল ইসলাম, মো. দেলোয়ার খান, মো. রিয়াজ পিয়াল, মো. রিয়াজ খান, মো. আহমেদ রাজিব, মো. মরতুজা তানভির, মো. আল আমিন, মো. খাইরুল ইসলাম রনি, মো. নাজমুল আহসান, মো. ফুয়াদ হাসান, মো. হাসিবুর রহমান ও মো. হাফিজুর রহমান।
কার্যনির্বাহী সদস্য করা হয়েছে মো. রায়হানুল ইসলাম শোভন, আল রিফাত, মো. হাফেজ হোজায়ফা, মো. নাদিম খান, মো. নাঈম, মো. রিয়াজুল ইসলাম, মো. আছাদুল ইসলাম আসাদ, মো. মুরাদ মাহামুদ, মো. শাহারিয়ার আহমেদ, মো. মাহিম, রাবেয়া আক্তার সারা, সুমাইয়া সুমু, মো. আলী হোসেন ও মো. মাহাদী হাসান।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মাদক ও অপরাধ প্রতিরোধে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়- পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। সেই লক্ষ্যেই ভাণ্ডারিয়ায় একটি কার্যকর সামাজিক প্রতিরোধ বলয় গড়ে তুলতে কাজ করবে ভাণ্ডারিয়া মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬