বৃহস্পতিবার (০৮ অক্টোবর )শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজশাহী মহানগরীতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে রাজশাহী মহানগর পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী, মিজানুর রহমান মিনু, এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।
সভায় ডিআইজি দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, উৎসবের আনন্দ যেন নির্বিঘ্ন থাকে, এ জন্য প্রশাসন, পুলিশ, পূজা উদ্যাপন কমিটি এবং স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অপরিহার্য।
তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত অক্ষুণ্ণ রেখে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় এডভোকেট শফিকুল হক মিলন, মাননীয় সংসদ সদস্য, রাজশাহী-৩ (পবা-মোহনপুর), মো, ইউসুফ আলী বিভাগীয় কমিশনার, রাজশাহী, রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মাহফুজুর রহমান রিটন,মো, ফয়েজুল কবির, পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী জেলা প্রশাসক, রাজশাহী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬