বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
(০৮ অক্টোবর ) বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায়, সময় ইউএনও এর নেতৃত্বে এবং দুপচাঁচিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন:
১. মোঃ শাহীন আলম (৩৫), পিতা- মোঃ ফয়েন উদ্দিন, সাং- কঞ্চিগাড়ী তালোড়া। তাকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
২. মোঃ জাহাঙ্গীর আলম (৪৬), পিতা- মৃত মোতালেব আলী আকন্দ, সাং- কঞ্চিগাড়ী তালোড়া। তাকে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
৩. মোঃ হাকিম (২৬), পিতা- আবুল হোসেন, সাং- মেঘা। তাকে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
৪. রাব্বি (২৫), পিতা- মৃত আবুল হোসেন, সাং- লাফাপাড়া। তাকেও ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা সকলেই বগুড়া জেলার, দুপচাঁচিয়া থানার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে রাত ১১ ঘটিকার দিকে সাজাপ্রাপ্তদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
দুপচাঁচিয়া থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬