আকাশ যেন এক ঘন নীল চিত্রপট!
শরতের পড়ন্ত বেলায় আজ,
তাতে আঁকা শুভ্র মেঘের অনুপম আলিঙ্গন আবেশে-
মনোরম প্রেমের অভিসারে সমাকীর্ণ এক চুম্বন ঘটা সাজ।
দূরে জমে উঠছিল ছায়া মেঘ আর
মাটির ‘পরে সবুজ গালিচার প্রান্তে তখন,
বনতলের এক অনন্য রূপ উপমাহীন রেখায় তার-
এক অনুপ প্রত্যয়ে সপিত জাদুর তুলির ছোঁয়া।
নিপুণ শিল্পীর সুরম্য অনুলেখ, আমি মোহিত!
যেন সম্মোহিত! নাকি স্বপনে খোয়া!
* এম আব্দুর রাজ্জাক *
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬