আরও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাঁর বিরুদ্ধে
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক মামলায় এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত মো. লাভলু মুন্সি ওরফে সাইফুল মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সাজা-সংক্রান্ত গ্রেপ্তারি পরোয়ানার পাশাপাশি আরও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে ভাণ্ডারিয়া উপজেলার জামিরতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লাভলু মুন্সি ওরফে সাইফুল মুন্সি ওই এলাকার মৃত বাবুল মুন্সির ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদক মামলায় তাঁর এক বছর ছয় মাসের সাজা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬