প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ৬:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ায় সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে থানায় অভিযোগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ায় ফজলুল হক (৫০) নামের এক সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ফজলুল হক বাঙ্গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও বিনায়েকপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
বৃহস্পতিবার বিকেলে প্রবাসীর স্ত্রী নাজমা খাতুন থানায় বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে বাদী উল্লেখ করেন, আমার বাড়ী ও বিবাদীর বাড়ী পাশাপাশি। আমার স্বামী একজন প্রবাসী। আমি রাস্তা-ঘাটে ও বাড়ীর আশপাশ দিয়া চলাফেরার পথে বিবাদী ফজলুল হক মাঝে মধ্যেই আমাকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়া উত্ত্যক্ত করে ও আমার সাথে শারীরিক সম্পর্ক গড়তে চায়। আমি উহাতে রাজি না হলে বিবাদী আমাকে (নাজমা) বিভিন্ন ধরনের ভয়ভীতি, গ্রাম ছাড়া ও জীবনাশের হুমকি প্রদান করে। এই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমার শ্বশুর-শ্বাশুড়ী ও দেবরের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে ১ লক্ষ ১০ হাজার টাকা অন্যায় ভাবে দাবি করছেন। আমার নারীত্ব ও টাকা পাওয়ার জন্য তিনি ক্ষমতাশীন দলের ভয় দেখিয়ে আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে আরও মামলা করে পুলিশে ধরিয়ে দিবেন বলেও হুমকি দিচ্ছেন। তিনি আরও বলেন, এ ঘটনায় আমি ও আমার পরিবারের লোকজন এখন নিরাপত্তাহীনতায় দিন যাপন করছি।
এ ব্যাপার উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক তপন জানান, বাদীর অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এ/জে
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬