প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৭:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
সোনাগাজীর চরমজলিশপুরে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ

শহিদুল ইসলাম, সোনাগাজী
ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিকেলে চরমজলিশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসেম।
বিএনপি নেতা ওমর ফারুকের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য সাহাব উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার আজগর আলী,
কুঠিরহাট বনিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ আকাশ,চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ আবুল বশর, চরলক্ষ্মীগন্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রহমত উল্লাহ মিজান,চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদ হোসেন ফরিদ,কৃষকদল নেতা মিয়া মোঃ ইবরাহিম, আবুল বশর বাসু,কুঠিরহাট মহিলা মাদ্রাসার মুহতামিম আবদুল মুজিদ,কুঠিরহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা জোবায়ের হোসেন, যুবদল নেতা নুর আলম প্রমুখ।
সমাবেশ শেষে মাদক বিরোধী র্যালি বের হয়ে কুঠিরহাট বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে এসে শেষ হয়
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬