
রবিবার (১১ অক্টোবর ২০২৬), রাজশাহী জেলা পুলিশ সুপার কার্যালয়ে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, মো: ফারহান হায়দার এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, রাজশাহীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ সুপার মো: মামুন অর রশিদ।
এ অনুষ্ঠানে বিদায়ী অতিথিদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদায়ী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম রাজশাহী জেলা পুলিশে কর্মরত থাকাকালীন তাঁর পেশাগত অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন এবং বিদায়ী সহকারী পুলিশ সুপার মো. ফারহান হায়দার রাজশাহী জেলায় ০৬ (ছয়) মাস মেয়াদী বাস্তব প্রশিক্ষণকালীন জেলা পুলিশের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি তার বদলিকৃত কর্মস্থল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ঢাকায় যোগদানের উদ্দেশ্যে আজ ১১ অক্টোবর, ২০২৬, অপরাহ্নে ছাড়পত্র গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মামুন অর রশিদ বিদায়ী কর্মকর্তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ অনুষ্ঠানে মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাজশাহী, এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রাজশাহী; সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশাহীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬