জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসব উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে বিএনপির মত বিনিময় সভা রোববার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি'র সভাপতি ইমদাদুল হক ভরসার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিজন কুমার গোস্বামী বকুল, সাবেক সাধারণ সম্পাদক কমল চন্দ্র টিপু ,পরেশ চন্দ্র, পরিতোষ চন্দ্র প্রমূখ।
সভায় বক্তারা বলেন বিএনপি সরকার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী,যার যার ধর্ম তারা যেন নির্বিঘ্নে পালন করতে পারে। পুজা অর্চণা যেন ঠিক ভাবে পালন করতে সেজন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীরা আনন্দঘন পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভিজ্যের মধ্য দিয়ে যাতে করে তাদের দুর্গোৎসব পালন করতে পারে এজন্য সরকারের আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী সর্বদা সজাগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬